সিংড়ায় বিজয় দিবস উপলক্ষে আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

প্রকাশ : 17 Dec 2021
No Image

মোঃ এমরান আলী র রানা সিংড়া,(নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই টিফিন বক্স বিতরণ করা হয়। টিফিন বক্স বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি সৌরভ সোহরাবের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হকের পরিচালনায় এসময় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, ২ নং ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাশেম আলী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহ আলম,সহকারী শিক্ষক আব্দুর রহমান প্রমুখ। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতা,দেশাত্মবোধ গান ও নৃত্য পরিবেশন সহ নানা কর্মসুচি পালন করা হয়।

সম্পর্কিত খবর

;