সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় মাইকিং করে লাঠি, সোটা,দেশিও অস্ত্র নিয়ে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন নির্বাচনী প্রতিহিংসার কারনে এ সংঘর্ষ।
আর স্থানীয় প্রশাসন বলছেন পূর্বের শত্রুতার জের ধরে এ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিলো। বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী ও আকন্দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এঘটনায় এখনো হতাহতের খবর পাওয়ার যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নৌকা ও কেঁচি প্রতীকের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। নির্বাচনের ১০ দিন অতিবাহিত হওয়ার পর গতকাল মঙ্গলবার বিকালে আকন্দপাড়া এলাকায় কেঁচি প্রতীকের সমর্থক লূৎফর কাজী গংরা নৌকা প্রতীকের সমর্থক আসাদুল হক আশা মেম্বারের সাথে কথা-কাটাকাটি হয়।
এরই জের ধরে কেঁচি প্রতীকের সমর্থক লূৎফর কাজী গংরা সন্ধ্যার দিকে মাইকিং করে দুই এলাকার মধ্যে সংঘর্ষের ঘোষণা দেন।
পরে আজ বুধবার সকালে দুই এলাকার হাজার মানুষ লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ওই দুই এলাকার লোক জনের মধ্যে পূর্বের শত্রুতার জের ধরে এ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। দুই এলাকাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
ডিএমপি ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়; আর নয় শব্দদুষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্য কে সামনে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। প্রতিবছরের ন্যয় এপ্রিল মাসের শেষ বুধবার তথ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চারঘাট-এ ট্রেনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর নৃশংস হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপ ...
সব মন্তব্য
No Comments