স্টাফ রিপোর্টার: আওয়ামীলিগের কর্মসুচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী নেতাকর্মীরা। রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে গণতন্ত পুনরুদ্ধারে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামীলীগ। সেই কর্মসুচি বানচাল করতে বৈষম্যবিরোধীদের এই অবস্থান।
শনিবার (৯ নভেম্বর) আওয়ামীলীগের ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। পোস্টারে লেখা ১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে।
আওয়ামীলীগের ভেরিফায়েড ফেইসবুক পেজে আরও লেখা হয় দলে দলে ঢাকায় আসুন। পোস্টে বিকাল ৩টায় কর্মসুচি ঘোষণার পর পাল্টা কর্মসুচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ নিজের প্রোফাইলে করা পোস্টে জিরো পয়েন্টে বেলা ১২টায় ছাত্র জনতাকে জড়ো হওয়ার আহবান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসা ...
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
সব মন্তব্য
No Comments