নজরুল ইসলাম,তালা,সাতক্ষীরা: সাতক্ষীরা তালায় শনিবার (১অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার পাটকেলঘাটা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।তাছাড়া অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য এবং আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান,জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান,উপজেলা পরিষদর চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, ,৪নং কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই, নারায়ন মজুমদার ও পূজা উদযাপন কমিটির সদস্যরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments