স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর রাস্তার কাজের কথা বলে বিল নিয়ে গেলেও রাস্তার কোন কাজ হয়নি। ভূয়া প্রজেক্ট দেখিয়ে টাকা লুট করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি হয়েছে।
তিনি বলেন, বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না। সারাদেশে লক্ষ্য করবেন বিএনপির শাসনামলে দেশের তৃণমূলে যে উন্নয়ন হয়েছে সে অবস্থাতেই রয়েছে। আজকেও যে রাস্তার মোড়ে পথসভা করছি এটিও বিএনপির করা।
রবিবার দিনব্যাপী তার নির্বাচনী এলাকার পলাশ উপজেলার মেহেরপুর ইউনিয়ন এবং ঘোড়াশাল পৌরসভায় বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।
এলাকাবাসীর উদ্দেশ্যে মঈন খান বলেন, এটি একটি শিল্পনগরী। এখানের তাঁতশিল্প খুব প্রসিদ্ধ। বিগত সরকারের আমলে সীমান্তে অবাধ চোরাচালানের মাধ্যমে পাশ্ববর্তী দেশ থেকে কাপড় আসার কারণে দেশীয় তাঁতশিল্প হুমকির মুখে পড়েছিলো। অবশ্য ৫ আগষ্টের পর থেকে তা অনেকটা কমে গিয়েছে। সবার আগে দেশ। দেশের স্বার্থ একমাত্র বিএনপিই রক্ষা করতে পারে।
তিনি বলেন, বিএনপি সরকার একটি উন্নয়ন নির্ভর সরকার। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ জনগণের প্রয়োজনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন তাহলে এ দেশ আবার স্বয়ং সম্পূর্ণ হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হবে ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
সব মন্তব্য
No Comments