স্টাফ রিপোর্টার: ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার ২৪ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এই রিট আবেদন করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিভিন্ন বিধানের সঙ্গে সাংঘর্ষিক। আইনটিকে অবৈধ ও বাতিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে আবেদনে উল্লেখ করা হয়, এই ট্রাইব্যুনালকে ‘বিচারিক হত্যার হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
রিটে আরও বলা হয়েছে, আইনটি ইতোমধ্যে তার উদ্দেশ্য পূরণ করেছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে এই আইনের অপব্যবহার ও অপপ্রয়োগ প্রতিরোধে ১৯৭৩ সালের আইনটি রহিত করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হোক।
এর আগে ২০২৫ সালের ১৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংবিধান দ্বারা সুরক্ষিত। এই আইন বা ট্রাইব্যুনালের এখতিয়ারকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এ সংক্রান্ত আবেদন ইতিপূর্বে খারিজ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ সালে প্রণয়ন করা হয় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য। পরবর্তীতে আইনটি কয়েক দফা সংশোধন করা হয়। এই আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনালে এ পর্যন্ত বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং রায় কার্যকর করা হয়েছে।
রিট আবেদনটি বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে। রিটের বিষয়ে আইন মন্ত্রণালয় বা অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভব ...
স্টাফ রিপোর্টার: সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
সব মন্তব্য
No Comments