ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আয়াত আলী সরকার (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খড়িয়ালা এলাকার ঢাকা-সিলেট মহাড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আয়াত আলী সরকার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা এলাকার আব্দুল লতিফ সরকারের ছেলে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল জানান, সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা পরিষদে নিজ বাড়ি থেকে যাওয়ার সময় বাহাদুরপুর থেকে সিএনজিতে ওঠেন আয়াত আলী। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আয়াত আলীকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় সিএনজি এবং পিকআপকে আটক করা হয়েছে। চালকরা পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments