দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এবিসি নামে অবৈধ এক ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ১৪ নভেম্বর বুধবার বিকেল ৩টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারানপুর গ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল আলম ও বিএনপি নেতা আব্দুল সালামের অনুমোদনহীন এবিসি নামের অবৈধ ওই ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নারানপুর গ্রামে দৌলতপুর বিএনপি নেতা আব্দুল সালাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল আলমের এবিসি নামে অবৈধ ইটভাটায় জ্বালানী হিসেবে কাঠ পুড়ানো হচ্ছে এমন অভিযোগে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়স্ত্রণ) আইন ২০১৩ এর ৬(১৬) ধারায় ইটভাটা মালিকদের ২ লÿ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ইটভাটা মালিক আবুস সালাম ও জহুরুল আলমকে ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার না করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইত ...
সব মন্তব্য
No Comments