ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, আক্রান্ত ৯২৬

প্রকাশ : 22 Sep 2024
ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, আক্রান্ত ৯২৬

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬০ জন ও নারী ৭১ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৫৯৯ জন ও নারী ৩২৭ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২৪ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৫০ জন ও নারী ৮ হাজার ৯৮৪ জন।



সম্পর্কিত খবর

;