প্রতাপ হোড়, সাতক্ষীরা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে মালামালসহ ৫ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে বনবিভাগের টহলরত বিশেষ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পুষ্পকাঠি সংলগ্ন মাইটার খাল থেকে তাদের আটক করেন। এ সময় জব্দ করা হয় তিনটি নৌকা, জাল, ড্রাম, আহরিত মাছ ও বৈঠা।
আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের রুহুল কুদ্দুস মোড়লের ছেলে কামরুল ইসলাম, কামরুল ইসলামের ছেলে আল মামুন, মৃত ফজের আলীর ছেলে আজিয়ার রহমান, আমিন মোড়লের ছেলে আবুল কালাম মোড়ল ও কয়রা উপজেলা ঘড়িলাল গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে আলগীর হোসেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনবিভাগের বিশেষ বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি সংলগ্ন মাইটার খাল এলাকায় অভিযান চালিয়ে উক্ত ৫ জেলেকে মাছধরার সরঞ্জামসহ আটক করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে উক্ত ৫ জেলেকে আটকের পর বনআইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা ও তার সন্তানরা।
১০ এপ্রিল শু ...
আহাছানুল মতিন নান্নু। বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।
শুক্রবার (১ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বিএনপির এক নেতার বিরুদ্ধে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সা ...
সব মন্তব্য
No Comments