স্টাফ রিপোটার: ঢাকা ৭ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, পুরান ঢাকা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা এবং মাদক। এরআগে এ এলাকায় যারাই নির্বাচিত হয়েছে কেউ কথা রাখেনি। আমাকে একবার আপনার সেবা করার সুযোগ দেন। আমি অত্র এলাকায় ড্রেনেজ ব্যবস্থা এবং মাদকমুক্ত করবো। আমি আপনাদের সেবক হতে চাই।
মঙ্গলবার দিনব্যাপী পুরান ঢাকার আজিমপুর ছাপড়া মসজিদ, চায়না দরগা শরীফ, লালবাগ রোড, আগামসী লেন, আগা সাদেক রোড, নাজিরা বাজার, পাকিস্তান মাঠ, উর্দু রোড, বকসী বাজার, মালিটোলা এবং বংশাল এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে তিনি এলাকাবাসীকে এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, অল্প বৃষ্টিতে এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়। তারপর আবার যানজট। জ্যামের ভয়ে কেউ পুরান ঢাকায় আসতে চায় না। আমি নির্বাচিত হলে আপনাদের সাথে এসব সমস্যা সমাধান করবো। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।
গণসংযোগকালে জাপা ঢাকা মহানগর নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখি ...
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।সোমবার দুপুরে নগরীর সরস্বতী মাধ্যমিক বি ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
সব মন্তব্য
No Comments