ডেস্ক রিপোর্ট: প্রিমিয়াম ব্যাংকিং প্লাস গ্রাহকদের এক্সক্লুসিভ ব্যাংকিং সুবিধাদিতে রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউ-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
১৮ সেপ্টেম্বর ২০২৪ রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউ-তে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির অধীনে এখন থেকে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং প্লাস গ্রাহকরা বছর জুড়ে জন্মদিন, বিবাহ বার্ষিকীও বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের বিশেষ দিনগুলোতে রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউ-তে বিশেষ সুবিধা উপভোগ করবেন।
রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউ হলো রেডিসন হোটেল গ্রুপ-এর অধীনে পরিচালিত সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেড-এর মালিকানাধীন একটি স্বনামধন্য হোটেল।
চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব রিজিওনাল কর্পোরেট কায়েস চৌধুরী, রিজিওনাল হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জামশেদ আহমেদ চৌধুরী, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন আরমীন আহমেদ, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ।
অন্যদিকে রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী (অব.), ম্যানেজার অব প্রকিউরমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ফ্যাইন্যান্স রায়হান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ক্যাটারিং সারোয়ার আলম, সেলস ম্যানেজার ফয়সাল কবির এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব পিআর অ্যান্ড মারকম ওয়াসিক জাওয়াদস হঅন্যান্য কর্মকর্তারা।
এইচুক্তিটি গ্রাহকদের প্রিমিয়াম সেবাদেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ব্যাংকটি এক্সক্লুসিভ সুবিধা এবং সেরা ব্যাংকিং সেবাপ্রদানের মাধ্যমে গ্রাহকদেরকে তাঁদের প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিতে সবসময় সচেষ্ট।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments