বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে 'Draft Findings on Feasibility Study for the Pre-Service Teacher Education for Primary Teachers’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ইনস্টিটিউটের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ ও গবেষক দলের প্রধান অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা। দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই ধরনের যৌথ কর্মশালার আয়োজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় উৎসাহিত করে। শিক্ষা বিষয়ক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এই কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাজ ও দেশকে এগিয়ে নিতে শিক্ষা বিষয়ক গবেষণা আরও জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বক্তারা উন্নত বিশে^র ন্যায় শিক্ষকতা পেশায় যোগদানের পূর্বেই প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বিশ^ব্যাংকের অর্থায়নে ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে ৮টি বিষয়বস্তু নিয়ে গবেষণা ও কর্মশালার আয়োজন করা হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments