মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর কাটাখালির কাপাশিয়াতে টিভি চ্যানেল পরিচয় দিয়ে চানাচুর ফ্যাক্টরিতে ৫০ হাজার টাকা চাঁদা দাবির সময় র্যাবের হাতে দুই ভুয়া সাংবাদিক আটক হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো নগরীর শাহ মখদুদ থানার বড়বনগ্রাম নামুপাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে রনি আহম্মেদ (২৬) ও দিনাজপুর জেলার কোতয়ালি থানার রামনগর গ্রামের মনোয়ার হোসেন মানুর ছেলে বখতিয়ার শাহরিয়ার নিলয় (১৯)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাপাশিয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে তাদের আটক করা হয়।
জানা যায়,আটককৃতরা বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া গ্রামস্থ রশিদ চানাচুর ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করেই তাদের সঙ্গে থাকা মোবাইল দিয়ে এলোপাতাড়ি ছবি ও ভিডিও ধারণ করতে থাকে। এসময় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ফ্যাক্টরির মালিক আতিউল্লাহর সাথে খারাপ আচরণ করে।
একপর্যায়ে তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ও ছবি তাদের নিজস্ব চ্যানেলে ছড়িয়ে দিয়ে চানাচুর ফ্যাক্টরীর গুণগত মান নিম্নমানের,অস্বাস্থ্যকর মর্মে তাদের নিজস্ব টিভি চ্যানেলে প্রচার করবে এবং কারখানা বন্ধসহ জেল খাটানোর ভয় দেখিয়ে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।
এই সময় র্যাব কে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় ও সাংবাদিকতার দুটি ভুয়া পরিচয় পত্র মোটরসাইকেলসহ বিভিন্ন সরজ্ঞমাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেল ...
স্টাফ রিপোর্টার: রাত পোহালেই দেশের দুটি গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্পন্ন হয়ে ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কালোবাজারে তেল বিক্রয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৭জন আহত হয়েছেন। আহতরা দৌলতপুর, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments