ডেস্ক রিপোর্ট: প্রবীণ কৃষক নেতা আজীবন বিপ্লবী, ভাষাসৈনিক কমরেড আব্দুল মালিক মারা গেছেন। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথি¦মপাশা গ্রামে আজ ১৩ জুন ভোর সোয়া পাঁচটায় মৃত্যুবরণ করেন তিনি।
বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. এস এম এ সবুর ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন আজ এক বিবৃতিতে কৃষক নেতা কমরেড আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজীবন সংগ্রামী কৃষক নেতা আব্দুল মালিক মহান ভাষা আন্দোলনের একজন অন্যতম সংগঠক। ভাষা আন্দোলন পরবর্তী প্রতিটি আন্দোলন সংগ্রামে সিলেট বিভাগে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
কৃষক নেতা আব্দুল মালিক এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
সব মন্তব্য
No Comments