মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দুইদিনেও কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।
শুক্রবার (২৮ এপ্রিল) সহকারী রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,২৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে গত দুদিনে রাসিক নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রোববার থেকে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা যাবে। আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়া যাবে।
নির্বাচন অফিসের তথ্য মতে, রাসিক নির্বাচনে এবার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার প্রথম ভোটার হয়েছেন ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী। গত বছর ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়ার পর যাচাই-বাছাই করা হবে ২৫ মে। আর ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তবে যাচাই-বাছাইয়ের পর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি মনে করেন তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে বাছাইয়ে সুবিচার পাননি, তাহলে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আর রাসিক নির্বাচনের জন্য বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। আগামী ২১ জুন সব ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি হীনভাবে ভোটগ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments