নোবিপ্রবি প্রতিনিধি, মো: নূর উন নবী সিয়াম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হল, আব্দুল মালেক উকিল হল এবং বিবি খাতিজা হলে সাময়িক সময়ের জন্য তিনজন প্রভোস্ট নিযুক্ত করা হয়েছে।
৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) রেজিস্টার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্ট্রার দফতরের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভাষা শহীদ আব্দুল সালাম হলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হানিফকে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলে ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকারকে এবং বিবি খাদিজা হলে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মামুন আর রশিদ কে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রভোস্ট হিসাবে দায়িত্ব পালনকালে তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে যোগদানের তারিখ হতে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
ভাষা শহীদ আব্দুস সালাম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড.মোহাম্মদ হানিফ বলেন, নতুন দায়িত্ব গ্রহণের পর হল সংস্কার নিয়ে পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আমি প্রথমে হলের সহকারী প্রভোস্টদের নিয়ে বসব। হলের সমস্যাগুলো চিহ্নিত করব। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে বসে আলোচনা করে আমাদের সীমাবদ্ধতা এবং কোন কোন সমস্যাগুলো সমাধান করা দরকার তা নিয়ে কাজ শুরু করবো।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড.জাহাঙ্গীর সরকার বলেন, আমার বড় ভাইয়ের সম্প্রতি ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি হসপিটালে আছি। কয়েকদিন সাবৎ আমিও অসুস্থ, বেড রেস্টে আছি। তবে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সর্বদা আমি নিয়োজিত থাকবো।
হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট ড.মামুন অর রশিদ বলেন,আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে তা যথাযথভাবে পালনের সদা চেষ্টা করবো। হল সংশ্লিষ্ট সবাই ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহায়তায় দায়িত্বটি আমানতসরূপ হিসেবে নিয়ে এগিয়ে যেতে চাই।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments