ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার (৮৯) আজ বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, ২০০৫ সালে পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার পান। এ ছাড়া তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই অধ্যাপক ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সুদীর্ঘকাল ধরে তিনি মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য ভূমিকা ছিল।
স্ত্রী কানন সরকার, ছেলে সুমন সরকার, মেয়ে সুদীপ্তা সরকারসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন যতীন সরকার।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার জানান, হাসপাতাল থেকে যতীন সরকারের মরদেহ জেলা উদীচী কার্যালয়ে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নেত্রকোনায় নিজ বাড়িতে তাঁর মরদেহ নেওয়া হবে। সেখানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত জুন মাসে ঢাকার একটি হাসপাতালে যতীন সরকারের অস্ত্রোপচারের পর থেকে বেশির ভাগ সময় তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। কিডনিসংক্রান্ত জটিলতাসহ বাধ্যর্কজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন অধ্যাপক যতীন সরকার। কয়েক দিন পূর্বে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্টাফ রিপোর্টার: ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জা ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও ব ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্য ...
সব মন্তব্য
No Comments