বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে লাখ টাকার গাঁজা সহ মোঃ মিন্টু আলী (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব। আজ সোমবার বিকেলে সদর উপজেলার কাঠালবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু আলী সদর উপজেলার কাঠালবাড়ীয়া মোল্লা পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্প সুত্রে জানা যায়, আজ সোমবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একদল সদস্য সদর উপজেলার কাঠালবাড়ীয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা মোঃ মিন্টু আলীকে আটক করে। এসময় ৩ কেজি ২৪৬ গ্রাম শুকনো গাাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মুল্য আনুমানিক ৯৭ হাজার ২শ টাকা।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পাণী কমান্ডার জানান, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে। সে জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। এব্যাপারে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠক করেছেন।আজ মঙ্গলবার স ...
সব মন্তব্য
No Comments