স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ এর সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)'র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সচিবালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানান, দীর্ঘদিন সিভিল সোসাইটির সাথে কাজ করার সুবাধে স্থানীয় সরকারের সমস্যাগুলো সম্পর্কে অবগত আছি। এই সমস্যাগুলোর সমাধানের জন্য এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তা দরকার৷
উপদেষ্টা বলেন, এডিবি'র সাথে বিদ্যমান উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যে কাজ করছে তা টেকসই হতে হবে। দীর্ঘদিন ধরে এশিয়ান ডেভেলপমেন্ট বাংলাদেশের একটি অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ২২৭টি প্রকল্পের মধ্যে এডিবি'র সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে ১৫টি প্রকল্পে।আরও ১১টি প্রকল্পের পাইপলাইনে আছে৷ চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন এবং প্রস্তাবিত প্রকল্পগুলোও বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতে হবে৷
বৈঠকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, পূর্বের ন্যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও এডিবি আন্তরিকতার সঙ্গে কাজ করবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠান দুটিকে আরও বেশি শক্তিশালী করতে হবে৷ এছাড়া উপজেলা পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীকরণ করে গতিশীলতা বৃদ্ধি করতে হবে।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে কাজের ব্যত্যয় না ঘটার জন্য ইতোমধ্যে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আশা করছি নিয়োগকৃত প্রশাসকগণ তাদের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে পূর্বের চেয়ে অধিক শক্তিশালী এবং গতিশীল করতে সক্ষম হবে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিকল্পনা এ.কে.এম সহিদ উদ্দিন, এডিবি'র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিনাংবো নিন, এডিবি'র হেড কান্ট্রি অপারেশন না ওন কিমসহ স্থানীয় সরকার বিভাগ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
সব মন্তব্য
No Comments