স্টাফ রিপোটার: আজ রাজধানীর রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রসঙ্গে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে এবং সহ সভাপতি জলি তালুকদারের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম। গোলটেবিল আলেচনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, সিপিবির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বাংরাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমান, গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, জাতীয় গার্মেন্ট শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহতাব উদ্দিন শহীদ, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসাইন প্রমুখ।
গোলটেবিল আলোচনায় কমরডে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের শ্রম মন্ত্রণালয় থাকলেও সেটা শ্রমিকদের স্বার্থে কাজ না করে মালিকের স্বার্থ রক্ষা করছে। এই মন্ত্রণালয় শ্রম মন্ত্রনালয় হলেও প্রকৃত অর্থে তা মালিক মন্ত্রণালয় হয়ে গেছে। মালিকপক্ষ যেন ১০ শতাংশের বেশি মুনাফা নিতে না পারে এবং মুনাফার অংশ যাতে শ্রমিককের মাঝে বন্টন করা যায় সেজন্য দেশে ন্যন্যতম মজুরি বোর্ড গঠনোর পাশাপাশি মুনাফা বোর্ডও গঠনের দাবি জানান।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, অভিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্ট শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে এবং মজুরি বোর্ডে প্রকৃত শ্রমিক প্রতিনিধির প্রতিনিধত্ব নিশ্চিত করতে হবে। আলোচনা সভায় গার্মেন্ট শ্রমিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ গার্মেন্ট শ্রমিকদের মজুরি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা থেকে গার্মেন্ট টিইউসি আগামী ১ মার্চ শ্রম মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments