বিশেষ প্রতিনিধি: মাদক সেবন, বিক্রয়, মদদদাতা ও এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুসিয়ারী দিয়েছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান। এ সময় বাল্য বিবাহ, ইভটিজিং ও সন্ত্রাসবাদ সমাজ থেকে দূর করতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার রাজধানীর ডেমরায় ঘাসফুল সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুসিয়ারী দেন।
এ সময় বক্তারা বলেন, ঘাসফুল সংগঠন বরাবরই ভালো কাজ করছে সমাজের জন্য। মাদকের বিরুদ্ধে তারা বলিষ্ঠ অবস্থান নিয়েছে সরাসরি। সমাজের ব্যাধি দূর করতে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে অবস্থান নেয়ার আহবান জানান।এসময় তারা সামাজিক সংগঠনের মহতী উদ্যোগের প্রশংসা করেন।সমাজ ও দেশের ক্রান্তিকালে যুব সমাজকে এগিয়ে আসতে আহবান প্রদান করেন।
ওসি মাহমুদুর রহমান বলেন, এখানেই আমাকে দেয়া হয়েছে আইনশৃঙ্খলারক্ষা করা এবং এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করার জন্য। আজকের পর থেকে ডেমরা এলাকা চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত থাকবে। মাদকের সঙ্গে জড়িত সবাইকে বলবো, আপনারা একটি আর্দশ সমাজ গড়তে মাদক-সন্ত্রাস থেকে বিরত থাকুন। এইসব অভিযোগে আমার থানায় গ্রেফতার হলেও কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
ঘাসফুলের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন অনিকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া ও দৈনিক কালবেলার সাংবাদিক নুর আলম ভূইয়া,চ্যানেল আইয়ের এডমিন শওকত লিংকন,বামৈল পশ্চিম পাড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া,আনোয়ার পাশা টুকু, মুরাদ হোসেন,জাকারিয়া ফ্যাশনের জিল্লুর রহমান প্রমূখ।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
সব মন্তব্য
No Comments