স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, সরকার উৎখাতের কোদাল দিয়ে খাল কেটে অস্বাভাবিক সরকার বা রাজাকার-জামাতের তালেবানি সরকার-এই দুই কুমির আনার ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগেই শেখ হাসিনার নির্বাচিত সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রের কোদাল দিয়ে খাল কেটে কুমির আনার ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের জন্য দুই বিপদ, ১.অস্বাভাবিক সরকারের কুমির ও ২.রাজাকার-জামাতের তালেবানি সরকারের কুমির। তিনি বলেন, যারা বলেছিল নিজ অর্থে পদ্মা সেতু সম্ভব না, তাদের মূখে চুলকালি দিয়ে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ সফলভাবে সম্পন্ন করেন এবং দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির ধারাও অব্যাহত রাখতে সমর্থ হন। তিনি বলেন, ২০০৯ সালের পর দুইবার অর্থাৎ ২০১৪ এবং ২০১৮ সালে শেখ হাসিনার নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়ে বিএনপি-জামাত চক্র ব্যর্থ হয়েছে। এবারও ২০২৩ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত-রাজাকার-জঙ্গিরা নতুন চক্রান্ত শুরু করেছে। তিনি বলেন, সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচনও করতে এবং যাপিত জীবনের সমস্যা দ্রব্যমূল্যের উর্ধগতি-দুর্নীতির সমস্যাও সমাধান করতে হবে। জনাব হাসানুল হক ইনু এমপি আজ ১৪ জুন মঙ্গলবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিও’র সামনে ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউস্থ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সভায় প্রধান অতিথির ভাষণে এ বক্তব্য রাখেন।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক, আওয়ামী লীগ সভাপতি মণ্ডলির সদস্য জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায় বীরবিক্রম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহদত হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, জাতীয় পার্টি-জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতান আহমেদ বিশ্বাস, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মোঃ আলী ফারুকী, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতা শহীদুল ইসলাম মিলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সভাপতি কমরেড আবুল হোসাইন, বাংলাদেশ গণআজাদী লীগ ঢাকা মহানগরের সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশন ঢাকা মহানগরের সদস্য সচিব মাওলানা কামরুল আহসান, গণতান্ত্রিক মজদুর পার্টি ঢাকা মহানগরের আহ্বায়ক শামীম আরা, গণতন্ত্রী পার্টি ঢাকা মহানগরের সভাপতি এম এ গনি, জাতীয় পার্টি-জেপির ঢাকা মহানগর নেতা জাহাঙ্গীর আলম প্রধান, সাম্যবাদী দল ঢাকা মহানগরের সম্পাদক বাবুল বিশ্বাস প্রমূখ।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করতে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের ক ...
স্টাফ রিপোর্টার: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ একটি অ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক ক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments