মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের মূল হোতাসহ আরো ৩ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ। আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরো ৫ লাখ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৯ আসামিকে গ্রেফতারসহ ২০ লাখ ৬৯ হাজার ১৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।
২৫ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- ডাকাতির মূল হোতা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়ার মো. মোকলেছুর রহমানের ছেলে মো. নুর আলম নুরু (২৩), অ্যাম্বুলেন্স চালক পবা থানার বীর গোয়ালিয়ার মো. মকবুল হুসাইনের ছেলে মো. মুহাইমিনুল ইসলাম সবুজ (২৯) এবং রাজশাহী জেলার দূর্গাপুর থানার দাওকান্দি ব্রিজপাড়ার মো. আব্দুর রশীদের ছেলে মো. কামরুজ্জামান লিটন (২৬)।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট ভোর সাড়ে ৫ টায় নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পান ব্যবাসায়ীর ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে আরএমপি’র পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে ১৬ লক্ষ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্র-সহ গ্রেফতার করে। সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করে। পুলিশ কমিশনারের নির্দেশে ডাকাতি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার ও মুল হোতা-সহ সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান নির্ণয় করে। পরবর্তীতে শাহমখদুম ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নূরে আলমের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মো. নজরুল ইসলাম ও শাহমখদুম থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী ও দূর্গাপুর থানা এবং রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরও ৫ লক্ষ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার করা হয়।
অবশিষ্ট টাকা উদ্ধার ও সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের আগৈলঝাড়ায় বসত ঘরের মাঝে দুইটি কবরকে ঘিড়ে বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।অবশেষে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তান ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকায় অসুস্থ একটি গরু জবাইয়ের পর প্রায় চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট করেছে প্রাণিসম্পদ বিভাগ। চিকিৎসাধীন অবস্থায় গরুটিকে একাধিক ও ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর-সালামপুর সেতু ও সংলগ্ন সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলেছে জেলা বিএনপি। প্রকল্পের ব্যয় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ এবং এ বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কৃ ...
সব মন্তব্য
No Comments