ডেস্ক রিপোর্ট : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত জোট BRICS এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়েছে। এর ফলে ২০১৫ সালে গঠিত এ বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের অনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত হলো। গত ২০ আগস্ট ব্যাংকের বোর্ড সভায় বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়েছে।
বাংলাদেশ ছাড়াও উরুগুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত এর সদস্যপদ ব্যাংকটি অনুমোদন দিয়েছে। এবারই প্রথম BRICS সদস্য রাষ্ট্রগুলোর বাইরের কোন রাষ্ট্রকে ব্যাংকটিতে যোগদানের অনুমোদন দিয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০টি বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৩ হাজার ৩৫১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা। আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর নির্বাহী ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌ ...
রফিকুল ইসলাম সুজন: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপো ...
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments