বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এ সমাজবিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কৃষি বিভাগ। এর আগে গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় এই টুর্নামেন্ট শুরু হয়।
বুধবার বিকেলে চলমান টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সমাজবিজ্ঞান বিভাগ ট্রাইবেকারে ৪-৩ গোলে কৃষি বিভাগের কাছে পরাজিত হয়।
প্রতিযোগিতায় ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন কৃষি বিভাগের শিক্ষার্থী অভি। ফাইনাল ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহান আহমেদ মাহফুজ। এছাড়াও সর্বোচ্চ গোলদাতা হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাসেল ও সেরা গোলরক্ষক হিসেবে কৃষি বিভাগের শিক্ষার্থী নাদিম মনোনীত হন। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, উপ- উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, কৃষি অনুষদের ডিন নাজমুল হক শাহীন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, আজকের খেলা অত্যন্ত সন্তোষজনক ছিল। ভবিষ্যতে আমাদের ছেলেরা আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে বিজয়ের এই ধারাবাহিক বজায় রাখুক। এ সংক্রান্ত যত সীমাবদ্ধতা রয়েছে সেসব দ্রুত সমাধানের চেষ্টা করব।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments