ভোলা প্রতিনিধি: ভোলায় ৮ কোটি টাকার বিপুল পরিমাণ বিদেশি শাড়ি-কাপড়সহ বিভিন্ন ধরনের ড্রেস জব্দ ও ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। ভোলা সদর উপজেলার তুলাতলী এলাকার মেঘনা নদী দিয়ে পাচারকালে এসব জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা (লে. বিএন) খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন-রফিকুল ইসলাম (৩০), নূর ইসলাম (৩৬), মোম আসাদুľামান (৩৮), শহীদ শেখ (৪০) ও মো. লিটন (৩৮)।
কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত রোববার (২১ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী পয়েন্টে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আসা একটি নৌ-জাহাজ থেকে ৮ কোটি টাকার বিদেশি শাড়ি-কাপড় জব্দ ও ৫ চোরাকারবারীকে আটক করা হয়।
জব্দকৃত শাড়ি-কাপড়ের মধ্যে রয়েছে ১৫ হাজার ৩৬৭ পিস শাড়ি, ১ হাজার ২২ পিস থ্রি পিস , ৯৪৫ পিস লেহেঙ্গা, ৫ হাজার ৭৯২ পিস শাল ও ১ হাজার ৪ শত পিস ওড়না। জব্দ শাড়ি-কাপড় এবং আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments