ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মাণ করেছেন মনস্তাত্ত্বিক গল্পে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। যার ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা অধরা খান ও এমদাদ এইচ ভূঁইয়া (রাজু)। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।
গল্পটি নিয়ে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এই টেলিছবির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যে হাসির পেছনে লুকিয়ে থাকে নানা অজানা গল্প। আশা করছি, প্রবাস জীবনের নিঃসঙ্গতা ও মুখোশের নিচে লুকানো বেদনা নিয়ে নির্মিত টেলিছবিটি দর্শকদের পছন্দ হবে।’
ইমন বলেন, ‘কিছুদিন আগে অবকাশ যাপনে নিউইয়র্কে গিয়েছিলাম। তখন নঈম ভাই কাজের প্রস্তাব দিলে গল্প ও চরিত্র ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হই। কারণ, আমরা কাজের মানুষ, কাজ ছাড়া ভালো লাগে না। কথায় আছে না টেকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্যাপারটি তেমনই হয়েছে। নির্মাতা যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে NY71TV ইউটিউব চ্যানেলে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ অবমুক্ত হবে।
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
স্টাফ রিপোর্টার: সামাজিক সচেতনতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাট্যপাড়া মিডিয়ার নতুন কাজ ‘বাজির তাস’। অনলাইন জুয়ার বিস্তার ও এর ভয়াবহ সামাজিক প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নাটকটি। সম্প্রতি নাটকটির শ ...
স্টাফ রিপোর্টার: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ছবি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। রোববার (১৬ আগস্ট) প্রকাশিত ছবিগুলোতে রাতের স্নিগ্ধ পরিবেশে সুইমিংপুলের নীল জল ...
ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী টি ডব্লিউ সৈনিক। বাংলা সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান ও সৃজনশীল কর্ ...
সব মন্তব্য
No Comments