স্টাফ রিপোটার: জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে একাডেমি প্রাঙ্গনে উদ্বোধন হলো ষোড়শ জাতীয় পিঠা উৎসব-১৪২৯। ১৯ জানুয়ারি বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবের প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি। বিশেষ অতিথি মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক উপস্থিত ছিলেন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হমিদ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম ।
১৯ থেকে ২৮ জানুয়ারি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠার পসরা সাজিয়ে বসবেন বিভিন্ন স্টলগুলো। দশদিনব্যাপী এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠাশিল্পীগণ নান্দনিক পিঠা তৈরি, প্রদর্শনী ও বিক্রয় করবেন। উৎসবে ৫০টির অধিক স্টলে পিঠার পসরা সাজানো হয়েছে। একাডেমির উন্মুক্ত মঞ্চে মেলার প্রতিদিনই চলবে সাংস্কৃতিক পরিবেশনা।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments