ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কবরস্থান সমূহ সাধারণ কবরের জন্য রেজিস্ট্রেশন ফি ৫শ টাকা। দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১শ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করার লক্ষ্যে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানে শুধুমাত্র পুনঃকবরের রেজিষ্ট্রেশন ফি বর্ধিত করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী কবরস্থান ব্যাতীত অন্যান্য কবরস্থানসমূহে কবরের উপর পুনঃ কবর প্রদানের জন্য ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বনানী কবরস্থানে কবরের উপর পুনঃকার প্রদানের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২য় পরিষদের ১৪তম কর্পোরেশন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments