জাবি প্রতিনিধি: ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) এর কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ ঘোষণা করা হয়েছে। এতে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী সাজিদ হাসান ফারহান সভাপতি এবং অর্থনীতি বিভাগের মো: সাকিবুর রহমান মুগ্ধ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারী) সংগঠনের ৫১তম আবর্তনের নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় বিদায়ী কমিটির সভাপতি শেখ অম্লান আহমেদ প্রাচুর্য এবং সাধারণ সম্পাদক জেরিন তাসনিম লুবনা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আইন ও বিচার বিভাগের সামিন ইয়াসার ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো: সারজিউল সিফাত খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলী, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ হেল কাফি, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং কাউন্সিল অব ট্রাস্টিজের সভাপতি মোহাম্মদ রিয়াজুল করিম ও অন্যান্য সদস্যবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments