প্রবীর আইচ: দেশে করোনায় আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২০ হাজার ৬৮৫ জন। নতুন শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৯৮০ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪ জন। মোট শনাক্ত হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৪ হাজার ১৭ জন। মোট সুস্থ হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন। মৃত্যু ২১৮ জনের মধ্যে ১৩৪ জন পুরুষ ও ৮৪ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ২০৫ জন হাসপাতালে ও বাড়ীতে ১৩ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৪ হাজার ৩ ও নারী ৬ হাজার ৬৮২ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৬৭ জন, চট্টগ্রাম ৫৫ জন, রাজশাহী ২২ জন, খুলনা ২৭ জন, বরিশাল ১০ জন, সিলেট ৯ জন, রংপুর ১৬ জন ও ময়মনসিংহ ১২ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
সব মন্তব্য
No Comments