আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও: গত সাড়ে চার বছর ধরে প্রাকৃতিক খাবার খাইয়ে ৬ ফুট উচ্চতা ও ১৩ ফুট লম্বা বিশাল আকৃতির ষাঁড়কে লালন পালন করছেন খামারি আমানুল্লাহ আমান। এবার কোরবানি উপলক্ষ্যে ষাঁড়টিকে বাজারে তুলবে। আদর করে নাম রেখেছেন উত্তর বঙ্গের সম্রাট। তিনি আশা করছেন জীবিত অবস্থায় এর ওজন ১ হাজার ৭০০ কেজি এবং জবাই করার পর এটি থেকে প্রায় ২৮-৩০ মণ মাংস পাওয়া যাবে। ষাঁড়টির দাম রেখেছেন ১৮ লাখ টাকা।
খামারি আমানুল্লাহ আমানের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আধারদিঘী গ্রামে।
সম্রাট দেখাশুনার দায়িত্বে থাকা আসাদুল হাবিব বলেন, আমাদের সম্রাট আমি ছোট থেকে দেখাশুনা করছি। এর বয়স সাড়ে চার বছর। প্রাকৃতিক খাবার ঘাস, লতাপাতা, খড়, খৈল, ভূসি, চক্কর ইত্যাদি খাইয়ে বড় করা হয়েছে। প্রতিদিন ষাঁড়টির প্রায় ৭০০/৮০০ টাকার খাবার লাগে। ব্রাহামা জাতের শান্ত প্রকৃতির হলেও ব্যায়াম করার জন্য খামারের বাইরে আনতে হলে ৫/৬ জনের লোকের প্রয়োজন হয়।
৭২ বছর বয়সী এক বৃদ্ধ বলেন, এতদিনে এত বড় গরু আমি কখনও দেখিনি। আমার জানামতে উত্তর বঙ্গের মধ্যে এ গরুটি সবথেকে বড়। এক নজরে দেখতে প্রতিদিন প্রায় জেলা ও জেলার বাইরের লোক দেখতে আসে।
খামারি আমানুল্লাহ আমান বলেন, গেল বছরের করোনার কারণে ষাঁড়টিকে বাজারে তুলতে পারিনি। ফিতা দিয়ে মেপে দেখা গেছে ষাঁড়টি উচ্চতা ৬ ফুট এবং লম্বায় ১৩ ফুট রয়েছে। জীবিত অবস্থায় এর ওজন ১ হাজার ৭০০ কেজি এবং জবাই করার পর এটি থেকে প্রায় ২৮-৩০ মণ মাংস পাওয়া যাবে। প্রাথমিকভাবে ষাড়টির দাম রাখা হয়েছে ১৮ লাখ টাকা।
তিনি আরও বলেন, আমার খামারে প্রায় অর্ধশতাধিক গরু আছে। গরু দেখাশোনা করার জন্য আমার বাবা ও আমার ভাতিজাগুলো সহযোগিতা করে। প্রাকৃতিক খাবারের জন্য কাঁচা ঘাসের আবাদ করেছি।
স্টাফ রিপোর্টার: খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে এ আয়োজন কর ...
স্টাফ রিপোর্টার: সচিবালয়ে আধুনিক ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি উপস্থাপ ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনায় রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সাত জেলায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দিনের তীব্র তাপদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হ ...
সব মন্তব্য
No Comments