২৪ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন আইজিপি

প্রকাশ : 07 Aug 2024
২৪ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন আইজিপি

স্টাফ রিপোর্টার: ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের স্ব স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।বুধবার (০৭ আগষ্ট) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।
আইজিপ বলেন, সকল মেট্টোপলিটন, জেলা, নৌ,রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্স স্ব স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব স্ব কর্মস্থলে রিপোর্ট করতে হবে।
তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, এপিবিএন,সকল মেটএাপলিটন এবং জেলা পুলিশ লাইন্সসহ বিশেষায়িত সকল পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

;