কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশ : 11 Sep 2024
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট: অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অন্তর্বতী সরকার গঠনের এক মাস পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

গত ৮ আগষ্ট অন্তর্বতী সরকারের প্রধানের দ্বায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বারের মত জাতির উদ্দেশে ভাষণ দেন ড. ইউনূস।এর আগে গত ২৫ আগষ্ট জাতির উদ্দেশে প্রথমবারের মত ভাষণ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদগেশের রূপরেখা তৈরী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের-আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

প্রধান উপদেষ্টা সংস্কারের কথঅ উল্লেখ করে বলেন, সরকার প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিস্ট নাগরিককে কমিশন পরিচালননার দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

ড. ইউনূস জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার প্রধান সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি সংস্কার কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৈধুরী ও সংবিধান সংস্কার কমিশন প্রধান ড. শাহদীন মালিক দ্বায়িত্ব পালন করবেন। 

সম্পর্কিত খবর

;