ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চার জন নিহত হয়েছেন।দিনভর সংঘর্ষে আহত হয়েছে বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এনসিপির পথসভা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গোলাগুলির ঘটনা ঘটে এবং ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ হয়। আইনশৃঙ্খলা অপনতি হওয়ায় সেনা মোতায়েনকরা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাণহানি ঠেকাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কারফিউ জারি করা হয়েছে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
বুধবার দুপুরে নিরাপত্তা পরিস্থিতি চরমে পৌঁছায়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কড়া নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন।
জানাযায়, সেনাবাহিনী , র্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে সড়কপথে জেলা শহর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি অবনতি হলে এরআগে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে ।
এনসিপি নেতারা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। তবে আওয়ামীলীগ ও ছাত্রলীগ এসব অভিযোগ অস্বীকার করেন।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments