রাজশাহী অফিস: সিরাজগঞ্জের ভেটুয়া নৌঘাট থেকে ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে আজ ১০ সেপ্টেম্বর সকাল ৯টায় সংগ্রাম কমিটির নেতৃত্বে নৌযাত্রা শুরু হয়েছে। ১০-১২ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী এই নৌযাত্রা সিরাজগঞ্জ, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, পাবনা, মানিকগঞ্জ ও টাংগাইল জেলার ৫৪টি নৌঘাটে যাত্রাবিরতি করবে এবং এসময় নৌযাত্রায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ স্থানীয় জনগণের অংশগ্রহণে দাবির সপক্ষে মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখবেন। সংগ্রাম কমিটির সমন্বয়ক জাহিদ হোসেন খান ও আহবায়ক আব্দুল কাদের চাকলাদারের নেতৃত্বে এই নৌযাত্রায় সংগ্রাম কমিটির কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য বিশিষ্ট কবি ও সুরকার আলতাফ হোসেন মাস্টার, গোলাম ফারুক বিএসসি, আব্দুল মান্নান ভূইয়া, ইকবাল আকন্দসহ ৩০-৩৫ জন সদস্য সার্বক্ষণিভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া যাত্রা বিরতিস্থলে বিভিন্ন অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণ করেছে।
ভেটুয়া নৌঘাটের উদ্বোধনী নৌযাত্রায় বক্তারা বলেন, দেশের নদী সিক¯িÍ অঞ্চলে বসবাসকারী ৩ কোটি মানুষ জান-মালের ঝুঁকি নিয়ে সকল প্রতিকূলতা মোকাবেলা করে অনাবাদযোগ্য উঁচুনিচু জমি আবাদযোগ্য করে দেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কৃষকের ভূমির অধিকার প্রতিষ্ঠায় যুগযুগ ধরে লড়াই করেছে। তাই স্বাধীনতার পর এ অঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল তাদের ভাগ্যের বদল হবে কিন্তু স্বাধীন দেশে সমস্যার সমাধান হয়নি বরং উপনিবেশিক শাসন আমলের আদলে নতুন আইন ও আইনের সংশোধন করে বাপদাদার পৈত্রিক জমির অধিকার হরণ করা হয়েছে। আইনের মারপ্যাঁচে আজ চরের মানুষ তার পৈত্রিক জমির প্রজাস্বত্ব হারিয়েছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments