দেশে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু

প্রকাশ : 25 Jul 2021
দেশে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৯ হাজার ২৭৪ জন। নতুন শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৫৮৭ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৭৪ লাখ ৫৫ হাজার ২৮১ জন। মোট শনাক্ত হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১০ হাজার ৫৮৪ জন। মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। মৃত্যু ২২৮ জনের মধ্যে ১২৫ জন পুরুষ ও ১০৩ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ২১৪ জন হাসপাতালে ও বাড়ীতে ১৪ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৩ হাজার ১৯৯ ও নারী ৬ হাজার ৭৫ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৬৯ জন, চট্টগ্রাম ৪০ জন, রাজশাহী ২১ জন, খুলনা ৫০ জন, বরিশাল ৬ জন, সিলেট ১১ জন, রংপুর ১৬ জন ও ময়মনসিংহ ১৫ মারা গেছেন।

সম্পর্কিত খবর

;