ডেস্ক রিপোর্ট: প্রয়োজনীয় ৫৩টি ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারের ঔষধ প্রশাসন অধিদফতর। শনিবার (১৬ জুলাই) অধিদফতরের পরিচালক ও মুখপাত্র আইয়ুব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওষুধ কোম্পানিগুলো কিছু ওষুধের দাম বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদফতর ৫৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে।’
তিনি আরও বলেন, ‘অধিদফতরের নির্ধারিত মূল্যের বাইরে কেউ ওষুধ বিক্রি করতে পারবে না।’
দেশে প্রয়োজনীয় ওষুধের তালিকায় ২১৯টি ওষুধ আছে। এর মধ্যে ১১৭টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় ঔষধ প্রশাসন অধিদফতর। তবে কোন কোন ওষুধের দাম বাড়ছে তা এখনো জানা যায়নি।
তবে এসব ওষুধগুলোর নাম ও দাম শিগগির প্রকাশ করা হবে বলে জানা গেছে।
-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
সব মন্তব্য
No Comments