যুগবার্তা ডেস্ক রিপোর্ট।। সাংবাদিক জোহানা পারভীন তুলির অস্বাভাবিক মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাব -এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। গতকাল (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে সংগঠনের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় বলেন, রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে বুধবার (১৩ জুলাই) সোহানা পারভীন তুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা আপাতত আত্মহত্যা মনে হলেও এর পেছনের রহস্য এখনও জানা সম্ভব হয়নি। সাংবাদিক তুলি কর্মনিষ্ঠ, প্রাণোচ্ছ্বল ও মেধাবী একজন সংবাদকর্মী ছিলেন। আমরা মনে করি, তার এই মর্মান্তিক মৃত্যু সংবাদজগতের একটি অপূরণীয় ক্ষতি। এ রকম প্রাণোচ্ছ্বল একজন সংবাদকর্মী আত্মহত্যা করতে পারেন- তা আমাদের কাছে অবিশ্বাস্য। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
তারা বলেন, ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংশ্লিষ্টদের প্রতি আস্থা রাখতে চাই যে- অচিরেই এই মৃত্যুর প্রকৃত কারণ আমরা জানতে পারব। এর পেছনে কেউ প্ররোচনাকারী থাকলে তার দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা গেলে তা সাংবাদিক সমাজের জন্য স্বস্তিদায়ক হবে। কোনো সহকর্মীর এ রকম মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া সত্যিই অসম্ভব। এই অকাল মৃত্যু আমাদের গভীর বেদনার কারণ। আমরা তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন সোহানা তুলি। তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের মে পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। এরপর কিছু দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তুলি।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আমি দেশের সকল নাগরিককে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
সব মন্তব্য
No Comments