স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৬৪ হাজার ১৬৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে মঙ্গলবার ২৩ জুন দিবাগত রাত ৩টা পর্যন্ত এই তথ্য জানানো হয়েছে। গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৮৪৪ জন রয়েছেন। মোট ১৭০টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৯টি, সৌদি এয়ারলাইন্স ৫৯টি এবং ফ্লাইনাস ২২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছর সৌদি আরবে হজ পালনকালে মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়াদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। স্থানভিত্তিক হিসাবে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জন হজযাত্রী মারা গেছেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত মোট ৪১৫ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১০ জন হাজি ভর্তি থেকে চিকিৎসাধীন আছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন ছিলেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিরতি হজ ফ্লাইট নির্বিঘ্ন করতে হজ অফিস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো সমন্বিতভাবে কাজ করছে। হাজিদের সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সৌদি আরব ও দেশে হেল্পডেস্ক সার্বক্ষণিক চালু রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভব ...
স্টাফ রিপোর্টার: সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
সব মন্তব্য
No Comments