ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥অবেশেষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের সীমানায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের খালপাড় এলাকায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল। এসময় সহকারী কমিশনার (ভূমি) সাইফ উল আরেফীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্যসহ বিপুল সংখ্যাক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পানি নিষ্কাশন ও নৌযান চলাচলের সুবিধার্থে মোঘল শাসনামলে খালটি খনন করা হয়। শহরের জগৎ বাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বয়ে যাওয়া খালটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। তবে দখল আর দূষণের কারণে খালটি এখন মৃত প্রায়। খালের দুইপাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে-এমন শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা করেছে জেলা প্রশাসন।
প্রথম দিনের উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি ঘর-বাড়ি ও একটি মার্কেট উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল জানান, খালের দুইপাড়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে চলমান এ অভিযান অব্যাহত থাকবে। এই খালটি নিয়ে জেলা প্রশাসনের কিছু পরিকল্পনা আছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের পর সেসব পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের আগৈলঝাড়ায় বসত ঘরের মাঝে দুইটি কবরকে ঘিড়ে বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।অবশেষে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তান ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকায় অসুস্থ একটি গরু জবাইয়ের পর প্রায় চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট করেছে প্রাণিসম্পদ বিভাগ। চিকিৎসাধীন অবস্থায় গরুটিকে একাধিক ও ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর-সালামপুর সেতু ও সংলগ্ন সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলেছে জেলা বিএনপি। প্রকল্পের ব্যয় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ এবং এ বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কৃ ...
সব মন্তব্য
No Comments