আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ১৫ ঘন্টা পর কৃষক ও রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুন) সকাল ছয়টার দিকে পৃথক স্থান থেকে এ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
এই দুইজন হলেন- উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।
স্থানীয় ইউপি সদস্য মো. রকিব বাদশা জানান, গতকাল শুক্রবার বিকাল পাঁচটার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে আজ শনিবার সকাল ছয়টার দিকে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বিকাল সাড়ে পাঁচটার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। পরে পরে আজ শনিবার সকাল ছয়টার দিকে বাগেরভিটা এলাকার বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা।
এর আগে গতকাল শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে গতকাল বিকেল থেকেই অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত আটটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।
ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ওই দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments