কুষ্টিয়া প্রতিনিধিঃ বুধবার ভোরে শহরের থানাপাড়া বাঁধ এলাকার একটি বাড়ি থেকে মা আকলিমা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় মায়ের পাশের পড়ে ছিল নয় মাসের শিশু জীমের নিথর দেহ।
নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার মাজেদের মেয়ে। আকলিমার স্বামী রতন অটোচালক।
এলাকাবাসী জানায়, গড়াই নদী সংলগ্ন থানাপাড়া পুরাতন বাঁধে স্বামী রতনের সাথে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই বাবার বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কার কাজ করায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে নয় মাসের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন আকলিমা। বুধবার ভোরে আকলিমার বাবা ঘরে ঢুকে দেখতে পান আকলিমা ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে ঝুলছে। পাশেই বিছানায় শিশু জীমের নিথর দেহ পড়ে আছে। তাৎক্ষনিক স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ধারণা করা হচ্ছে, আকলিমা তার শিশু পুত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ বলছে, আকলিমা মানসিক রোগী ছিলেন।
কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানাপাড়া বাঁধের একটি বাড়ি থেকে মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আকলিমা মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। তবে তদন্ত প্রতিবেদন পেলে সবকিছু নিশ্চিত হওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠক করেছেন।আজ মঙ্গলবার স ...
সব মন্তব্য
No Comments