স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে আজ এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। তিনি আরো জানান, নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক। এখন পর্যন্ত নিহত ছয় জনের পরিচয় নিশ্চিত করা যায়নি এবং পরিচয় শনাক্তের পর ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।
হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের রক্তের প্রয়োজন অল্প। যারা নেগেটিভ গ্রুপ আছেন তারা কয়েকজন এলেই হবে।
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও ব ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্য ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা ও সং ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ...
সব মন্তব্য
No Comments