ডেস্ক রিপোর্ট: আর মাত্র ১৯ বছর পর দেশে পুরুষের চেয়ে নারী থাকবে বেশি, এমন পূর্বাভাস দিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস বলছে, ২০৪১ সালের দেশে নারীর সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৩১ লাখ ১৭ হাজার, আর পুরুষের সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ২৫ লাখ ১৮ হাজার।
আগামী ৫০ বছরে দেশের জনসংখ্যা কত হতে পারে, তা নিয়ে পূর্বাভাস দিয়ে প্রতিবেদন তৈরি করেছে বিবিএস। ‘ওমেন অ্যান্ড মেন ইন বাংলাদেশ: ফ্যাক্টস অ্যান্ড ফিগারস ২০২২’ নামে ওই প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশ করা হয়েছে। ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করে পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের জনসংখ্যার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে।
বিবিএস সূত্রে জানা গেছে, ২০৪১ সালে প্রথমবার দেশের নারীরা সংখ্যায় পুরুষদের ছাড়িয়ে যাবে।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার। ২০৬১ সালের জনসংখ্যা দাঁড়াবে ২২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার। তখন অবশ্য আবার পুরুষ বাড়বে, নারী কমবে। তখন সারা দেশে ১১ কোটি ১৮ লাখ ৬৪ হাজার পুরুষ থাকবে। আর নারীর সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ১৫ লাখ ২৯ হাজার।
এ বিষয়ে বিবিএসের জনসংখ্যা ও স্বাস্থ্য শাখার পরিচালক মাসুদ আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের জনসংখ্যাভিত্তিক মডেল বিবেচনায় এনে জনসংখ্যার পূর্বাভাস দিয়েছি। এই প্রতিবেদনে শ্রমবাজার, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য—এসব খাতের বিশ্লেষণেও দেওয়া হয়েছে। এখন জনসংখ্যাতাত্ত্বিক সুবিধার (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) সময় চলছে।-প্রথম আলো
স্টাফ রিপোর্টার: খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে এ আয়োজন কর ...
স্টাফ রিপোর্টার: সচিবালয়ে আধুনিক ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি উপস্থাপ ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনায় রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সাত জেলায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দিনের তীব্র তাপদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হ ...
সব মন্তব্য
No Comments