চট্টগ্রাম অফিস: সারাদেশে বিভাগীয় পর্যায়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে যন্ত্রসঙ্গীত উৎসব। আজ ৮ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে যন্ত্রসঙ্গীত উৎসব।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সদস্য মো: আরিফুল ইসলাম ফরহাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার মো: মোসলেম উদ্দিন। বাংলা ঢোল বাদনের মধ্য দিয়ে চট্টগ্রামে যন্ত্রসংগীত উৎসবের উদ্বোধন করা হয়।
পরিবেশনার শুরুতেই ‘সারোদ’ উপস্থাপন করেন বাবুল কান্তি বিশ্বাস (কুমিল্লা) ও তার সহযোগীবৃন্দ। ‘ধুধুক’ পরিবেশন করেন সচীব চাকমা (রাঙামাটি) ও তার সহযোগীরা; ‘মোহনবীণা’ পরিবেশন করেন দোলন কানুনগো ও তার সহযোগীবৃন্দ। এরপর ‘বেহালা’ পরিবেশন করে ভায়োলিনিষ্ট চট্টগ্রাম; ‘সেতার’ পরিবেশন করেন রোজী সেন ও তার সহযোগীবৃন্দ, আবারো বেহলা’ পরিবেশন করেন শ্যামল চন্দ্র দাশ ও সহযোগীরা, ‘সানাই’ পরিবেশন করেন বাবুল জলদাস ও তার সহযোগী। দলীয় ‘তবলা লহড়া’ পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম-এর তবলা বিভাগ। ‘হাওয়াইন গীটার’ পরিবেশন করেন বাবুল কান্তি দে ও তার সহযোগীবৃন্দ; ‘এজ্রার্স’ পরিবেশন করেন মদন মোহন ঘোষ ও তার সহযোগীরা; ‘বুং পাইক (ঢুল)’ পরিবেশন করেন চ থোয়াই মং চাকমা (বান্দরবান) ও তার সহযোগীবৃন্দ; এককভাবে ‘তবলা লহড়া’ পরিবেশন করেন আদ্রিত চৌধুরী ও তার সহযোগীরা। দলীয়ভাবে ‘বাঁশি’ পরিবেশন করেন বংশীধ্বনী, চট্টগ্রাম এবং ‘দোতারা’ পরিবেশন করবে সুরধনি মিউজিক একাডেমি।
পৃষ্ঠপোষকতা ও চর্চার মাধ্যমে সঙ্গীত যন্ত্রকে টিকিয়ে রাখা এবং শিল্পীদের পৃষ্ঠপোষকতার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে গতকাল ৭ ডিসেম্বর সারাদেশে ৬ টি জেলায় একযোগে যন্ত্র সংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments