ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টির আরবেন রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার সকাল ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ডিউটি অফিসার বলেন, রবিবার ৬টা ৭মিনিটের দিকে যাত্রাবাড়ীর কলাপট্টিতে আরবেন রেস্তোরাঁয় আগুন লেগেছ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় সোয়া ৬টায়। পরে আরও ৯টি ইউনিট যোগ হয়।তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে প ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা-ঢাকা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব ৪ নভেম্বর অনুমোদন করেছে।অনুমোদিত প্রস্তাবনা ...
সব মন্তব্য
No Comments