কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুল জলিল ফরাজী ৮০ বছর বয়সে ৪০ বছরের কনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি ছড়িয়ে পড়ে। শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিবাহিতদের সুখময় দাম্পত্য জীবন কামনা করে দোয়া ও অভিনন্দন জানিয়েছেন অনেকে আবার সমালোচনাও করেছেন অনেকে। এছাড়া ইতিবাচক মন্তব্যে নবদম্পতিকে দোয়া ও শুভ কামনা জানাচ্ছেন নেটিজেনরা। মঙ্গলবার রাতে উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইশা ব্রিকসফিন্ডে আড়াই লাখ টাকা কাবিনে এ বিয়ে হয়।
বৃদ্ধ আব্দুল জলিল ফরাজী বাড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ শিবা গ্রামে। দীর্ঘদিন ধরে উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইশা ব্রিকস ফিন্ডে কাজ করে আসছেন।
কনে জাহানারা বেগমের বাড়ি চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জাহানপুর তুলাগাছিয়া গ্রামে। বিয়ের অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আব্দুল জলিল ফরাজী জানান, ঘটকের মাধ্যমে কনের সঙ্গে তার পরিচয় হয়। উভয়ের সম্পতিতে এ বিয়ে হয়। তিনি বলেন, তার স্ত্রীর মৃত্যু পর তিনি একা হয়ে পড়েছেন। ছেলে-মেয়েরা যে যার সংসার নিয়ে ব্যস্ত। এতে বৃদ্ধ বয়সে দেখভাল করা ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার ছেলে-মেয়েরা ভাবলেন তাদের বাবার একজন সঙ্গী প্রয়োজন। তাদের ইচ্ছায় তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে।
তিনি বলেন, এ বিয়েতে আমি খুশি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কনে জাহানারা বেগম সুখী দাম্পত্য জীবনের জন্য অতিথিসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, দেড় বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর সে খুবই অসহায় হয়ে পরেন। তার একটি কন্যা সন্তান ছিল সেও মারা গেছেন। তাকে দেখভাল করার কেউ ছিল না। ঘটকের মাধ্যমে খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইশা ব্রিকসফিন্ডে তাকে (আব্দুল জলিল ফরাজী) কে দেখতে এসে বিয়ের পিঁড়িতে বসেন। সেও এই বিয়েতে খুশি। বর্তমানে সে নতুন স্বামী আব্দুল জলিল ফরাজী কাছেই আছেন।
রাহাদ সুমন,বরিশাল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে শিক্ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
সব মন্তব্য
No Comments