বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম।
আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন উপলক্ষ্যে বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি (বিএসপিএস) তাঁকে এ সম্মানে ভূষিত করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগমের হাতে এই সম্মাননা তুলে দেন।
বিএসপিএস শিক্ষা, আইন ও স্বাধীনতা যুদ্ধে অনবদ্য অবদানের জন্য দেশের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে সম্মাননা দিয়েছে।
বিএসপিএসের চেয়ারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলাম- এর সভাপতিত্বে অনুষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. শমসের আলী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড - এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএসপিএস দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সংরক্ষণে বিভিন্ন গবেষণামূলক কাজ করে আসছে। এছাড়া, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দিবস পালন, সাহিত্য সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করে থাকে সংগঠনটি।
অনুষ্ঠান ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, শিক্ষার বাহন হচ্ছে পুস্তক। শিক্ষার প্রসারে মানসম্মত পুস্তক দরকার। তিনি পাঠ্যপুস্তক বোর্ডকে বাস্তব ও জীবন ঘনিষ্ঠ বিষয়ে পাঠ্যপুস্তক প্রণয়নের আহ্বান জানান।
প্রফেসর দিল আফরোজা ‘স্মার্ট শিক্ষা, স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি সরকারকে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে শিক্ষা বিষয়ে যথাযথ পরিকল্পনা প্রণয়নে একটি সভা আহবান করার অনুরোধ করেন। সভায় দেশের স্মার্ট এডুকেশনের জন্য কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটি আলোচনার দাবি জানান ।
ইউজিসির এ সদস্য নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল, মানবতাবাদী ও প্রযুক্তি জ্ঞানের অধিকারী নাগরিক হিসেবে গড়ে তোলার কথা বলেন।
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. দিল আফরোজা বেগম দ্বিতীয় মেয়াদে ইউজিসিতে পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানের জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অ্যাওয়ার্ড, বীরশ্রেষ্ঠ পদক ও জন্তা ইন্টারন্যাশনাল সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন। এছাড়া, তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- এর কর্মকাণ্ডে বিশেষ ভূমিকার জন্য দুইবার আইইবি’র বেস্ট ডিভিশন অ্যাওয়ার্ড ও আইইবি’র আজীবন সম্মাননায় ভূষিত হন।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
সব মন্তব্য
No Comments